দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

জ্বালানি সংকটেও নির্বিঘ্নে চলছে সদরঘাটের লঞ্চ

ইরান যুদ্ধের জেরে গোটা বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে জ্বালানি খাতে, যার প্রভাব থেকে বাদ যায়নি বাংলাদেশও। রাজধানীসহ সারাদেশের বিভিন্ন পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক চালক কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না।

তবে এই অস্থিরতার মধ্যেও চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাচ্ছেন লঞ্চ মালিকরা ও ট্রলার চালকরা।

বুধবার (৮ এপ্রিল) সরেজমিনে সদরঘাট ও বুড়িগঙ্গা তীর ঘুরে এমন চিত্র দেখা গেছে।

লঞ্চ মালিকরা জানান, সার্বিক জ্বালানি সংকট সত্ত্বেও তাদের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত তেল পাওয়ায় লঞ্চ চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিয়মিতভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ফলে নির্ধারিত সময়সূচি মেনেই লঞ্চ চলাচল অব্যাহত রয়েছে।

সুন্দরবন-১৬ লঞ্চের ম্যানেজার মো. মফিজুল ইসলাম বলেন, “চারদিকে জ্বালানি সংকটের খবর থাকলেও আমাদের কার্যক্রমে এর তেমন কোনো প্রভাব পড়েনি। প্রতিদিনের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জ্বালানি পাচ্ছি। ফলে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে এবং যাত্রীসেবাতেও কোনো বিঘ্ন ঘটছে না।”

তাসরিফ-৩ লঞ্চের কর্মী ইবাদত বলেন, “আমাদের লঞ্চ আগের মতোই নিয়মিত চলাচল করছে। জ্বালানি নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হয়নি। প্রতিদিনই প্রয়োজন অনুযায়ী তেল পাচ্ছি, তাই নির্ধারিত সময়েই লঞ্চ ছাড়ছে।”

এমভি তাসরিফ লঞ্চের ব্যবস্থাপক জালালুদ্দিন বলেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে আমরা নিয়মিতভাবে জ্বালানি সংগ্রহ করছি। ফলে লঞ্চ পরিচালনায় কোনো সমস্যা হচ্ছে না এবং যাত্রীসেবা নির্বিঘ্নে দেওয়া যাচ্ছে।”

বুড়িগঙ্গা নদীতে ট্রলার চালক মো. সিদ্দিক হোসেন বলেন, “চারদিকে সংকটের কথা শোনা গেলেও এখন পর্যন্ত আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। প্রতিদিনের প্রয়োজন অনুযায়ী তেল পাচ্ছি বলেই ট্রলার চালাতে পারছি।”

আরেক ট্রলার চালক আব্দুল কাদের বলেন, “আমাদের কাজ পুরোপুরি জ্বালানির ওপর নির্ভরশীল। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত তেলের কোনো সংকট অনুভব করছি না। আগের মতোই যাত্রী পারাপার করছি, ভাড়া বাড়ানোরও প্রয়োজন হয়নি।”

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার ঢাকা নদীবন্দর শাখার আহ্বায়ক ও লঞ্চ মালিক সমিতির সদস্য মো. মামুনুর রশিদ বলেন, “বর্তমানে আমাদের লঞ্চগুলোতে কোনো জ্বালানি সংকট নেই। প্রয়োজন অনুযায়ী নিয়মিত তেল সরবরাহ পাওয়া যাচ্ছে। যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়টি আমরা নিশ্চিত করছি।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

জ্বালানি সংকটেও নির্বিঘ্নে চলছে সদরঘাটের লঞ্চ

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ