দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

ভাঙ্গায় অধিপত্য নিয়ে চার গ্রামের সংঘর্ষ, আহত ২০, দোকানে ভাঙচুর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় বাজারের কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুর করা হয়।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে এক পক্ষে মনসুরাবাদ গ্রামের লোকজন এবং অপর পক্ষে খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের বাসিন্দারা অংশ নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মনসুরাবাদ গ্রামের সঙ্গে পাশের তিন গ্রামের বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় খাপুরা গ্রামের এক ব্যক্তি মনসুরাবাদ এলাকায় গেলে তাকে মারধর করা হয়। পরে এ খবর ছড়িয়ে পড়লে খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মনসুরাবাদ বাজারে হামলা চালায়।

এ সময় উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে।

সংঘর্ষে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন, ঠাকুর দাস,রাব্বি,নাহিদ,তামিম,নাঈম,আবুল কালাম সহ ভাঙ্গা স্বাস্থ কমপ্লেক্স হাসপাতালে উদ্ধার করে তাদেরকে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ভাঙ্গায় অধিপত্য নিয়ে চার গ্রামের সংঘর্ষ, আহত ২০, দোকানে ভাঙচুর

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় বাজারের কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুর করা হয়।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে এক পক্ষে মনসুরাবাদ গ্রামের লোকজন এবং অপর পক্ষে খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের বাসিন্দারা অংশ নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মনসুরাবাদ গ্রামের সঙ্গে পাশের তিন গ্রামের বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় খাপুরা গ্রামের এক ব্যক্তি মনসুরাবাদ এলাকায় গেলে তাকে মারধর করা হয়। পরে এ খবর ছড়িয়ে পড়লে খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মনসুরাবাদ বাজারে হামলা চালায়।

এ সময় উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে।

সংঘর্ষে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন, ঠাকুর দাস,রাব্বি,নাহিদ,তামিম,নাঈম,আবুল কালাম সহ ভাঙ্গা স্বাস্থ কমপ্লেক্স হাসপাতালে উদ্ধার করে তাদেরকে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ