দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ তথ্য কমপ্লেক্সের ভিত্তিস্থাপন প্রস্তুতি পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: আবদুল জলিল। 

শুক্রবার (৩ এপ্রিল)বিকেলে নগরীর শিকারীকান্দায় এ উপলক্ষ্যে মঞ্চ নির্মাণ ও অতিথিদের আসন ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন মহাপরিচালক। তথ্য কমপ্লেক্স প্রকল্পের পরিচালক মো: মনিরুজ্জামান, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ. মু'মেন, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মোঃ মাসুদ মিয়া এবং গণপূর্ত বিভাগের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 

মহাপরিচালক আবদুল জলিল জানান, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় শনিবার ৪ এপ্রিল বিকাল তিনটায় শিকারীকান্দায় ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং নান্দাইলের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।

তথ্য কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচনকালে ময়মনসিংহ গণপূর্ত বিভাগের সহায়তায় গণযোগাযোগ অধিদপ্তর আলোচনা অনুষ্ঠানও আয়োজন করেছে। তথ্য প্রতিমন্ত্রী প্রধান অতিথি, ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ গেস্ট অব অনার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনুজ্জামান রোকন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এবং পুলিশ সুপার মোঃ কামরুল হাসান প্রমুখ গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। 

জেলা ও আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন

এদিন সকালে সার্কিট হাউজে পৌঁছালে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: আবদুল জলিলকে স্বাগত জানান গণযোগাযোগ অধিদপ্তরের অধীন জেলা তথ্য অফিস এবং তথ্য অধিদফতরের অধীন আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তারা।

দুপুরে মহাপরিচালক আবদুল জলিল ময়মনসিংহের নাটকঘর লেনে জেলা তথ্য অফিস এবং সন্ধ্যায় আকুয়ায় আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন করেন। উভয় অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে মহাপরিচালক সকলকে দেশপ্রেম, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনে দিকনির্দেশনা দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ময়মনসিংহ তথ্য কমপ্লেক্সের ভিত্তিস্থাপন প্রস্তুতি পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ