দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী'র নতুন কমিটি, সভাপতি খোকন ও সম্পাদক আশিক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঐতিহ্যবাহী উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় ১৫ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন  কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ রেজা।  পরে তিনি নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। 

দৈনিক ভোরের পাতা ও দৈনিক বাংলার মানুষ এর উপজেলা প্রতিনিধি এ এস খোকনকে সভাপতি এবং দৈনিক জনকণ্ঠ ও দৈনিক উত্তরের নিউজ এর প্রতিনিধি এফ কে আশিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহসভাপতি ফজলে রাব্বি এন্টনি, ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র স্বপ্নদ্রষ্টা রোটারিয়ান অধ্যাপক ডা. মিফতাহুল ইসলাম মিলন এবং অনলাইন গণমাধ্যম জনতার আস্থা'র প্রধান উপদেষ্টা মাহফুজুল ইসলাম কিরণ।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন খালেদ হাসান (দৈনিক ঘোষণা)। সহসভাপতি হিসেবে রয়েছেন রইচ উদ্দিন বাদশা (দৈনিক পরিবেশ), আব্দুল জলিল মাস্টার (কুড়িগ্রাম প্রতিদিন) ও কফিল উদ্দিন (দৈনিক সময় সংগ্রাম ও প্রত্যাশার আলো)। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে নাহিদ হাসানকে (দৈনিক দবানল ও দৈনিক তিস্তা)।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক এস এম নুরুল আমিন (দৈনিক আলোকিত সকাল), দপ্তর সম্পাদক মোর্শেদুর রহমান আনিস (মর্নিং পোস্ট)। কার্যনির্বাহী সদস্যরা হলেন জাহিদুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার), আবু সুফিয়ান পারভেজ (দ্যা পিপল), রফিকুল ইসলাম স্বপন (নয়া খবর), জান্নাতুল (জনতার আস্থা), আবু মুসা (কুড়িগ্রাম সংবাদ) ও এনামুল হক (রোজ টিভি)।

নবনির্বাচিত সভাপতি এ এস খোকন ও সাধারণ সম্পাদক এফ কে আশিক সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে গঠনমূলক ভূমিকা রাখতে কাজ করবে। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার রক্ষা ও পারস্পরিক ঐক্য জোরদারেও উদ্যোগ নেওয়া হবে।

প্রধান নির্বাচন কমিশনার ও অতিথিরা নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য এবং কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী'র নতুন কমিটি, সভাপতি খোকন ও সম্পাদক আশিক

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ