দৈনিক উত্তরের নিউজ
আপডেট : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

জবি ছাত্রদলের কর্মী তৌফিক আনামের বিরুদ্ধে টিউশনের প্রলোভনে ‘অশালীন প্রস্তাব’ দেয়ার অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের আহ্বায়ক সদস্য তৌফিক আনামের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে টিউশনের প্রলোভন দেখিয়ে নারীদের সঙ্গে অশালীন কথোপকথনের অভিযোগ উঠেছে। ইতোমধ্যে একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় টিউশন দেওয়ার শর্ত হিসেবে ব্যক্তিগত ও অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছে।

ভুক্তভোগীর সঙ্গে কথোপকথনের একটি অংশে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে জবি’র শিক্ষার্থী ও ছাত্রদলের আহবায়ক সদস্য পরিচয় দিয়ে টিউশন দেওয়ার কথা বলেন। পরে “ফ্রি (সে*ক্স টাইপ)” সম্পর্কিত ইঙ্গিতপূর্ণ প্রস্তাব দিয়ে টিউশন ফি ছাড় দেওয়ার কথা উল্লেখ করা হয়, যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

এ ধরনের বার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। শিক্ষাঙ্গনে এমন আচরণ নারী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন অনেকে।

তবে এ বিষয়ে অভিযুক্ত তৌফিক আনাম অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তার নামে একটি ভুয়া (ফেক) ফেসবুক আইডি খুলে কেউ এই ধরনের অনৈতিক বার্তা ছড়াচ্ছে। তিনি বলেন, “আমি কোনো ধরনের টিউশন করাই না এবং কোনো টিউশন মিডিয়ার সঙ্গে যুক্ত নই। আমার নামে ফেক আইডি খুলে কেউ এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিষয়টি জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।”

তিনি আরও জানান, ওই ফেক আইডি থেকে কেউ যোগাযোগ করলে তা উপেক্ষা করার আহ্বান জানিয়েছেন এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জবি ছাত্রদলের কর্মী তৌফিক আনামের বিরুদ্ধে টিউশনের প্রলোভনে ‘অশালীন প্রস্তাব’ দেয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের আহ্বায়ক সদস্য তৌফিক আনামের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে টিউশনের প্রলোভন দেখিয়ে নারীদের সঙ্গে অশালীন কথোপকথনের অভিযোগ উঠেছে। ইতোমধ্যে একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় টিউশন দেওয়ার শর্ত হিসেবে ব্যক্তিগত ও অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছে।

ভুক্তভোগীর সঙ্গে কথোপকথনের একটি অংশে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে জবি’র শিক্ষার্থী ও ছাত্রদলের আহবায়ক সদস্য পরিচয় দিয়ে টিউশন দেওয়ার কথা বলেন। পরে “ফ্রি (সে*ক্স টাইপ)” সম্পর্কিত ইঙ্গিতপূর্ণ প্রস্তাব দিয়ে টিউশন ফি ছাড় দেওয়ার কথা উল্লেখ করা হয়, যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

এ ধরনের বার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। শিক্ষাঙ্গনে এমন আচরণ নারী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন অনেকে।

তবে এ বিষয়ে অভিযুক্ত তৌফিক আনাম অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তার নামে একটি ভুয়া (ফেক) ফেসবুক আইডি খুলে কেউ এই ধরনের অনৈতিক বার্তা ছড়াচ্ছে। তিনি বলেন, “আমি কোনো ধরনের টিউশন করাই না এবং কোনো টিউশন মিডিয়ার সঙ্গে যুক্ত নই। আমার নামে ফেক আইডি খুলে কেউ এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিষয়টি জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।”

তিনি আরও জানান, ওই ফেক আইডি থেকে কেউ যোগাযোগ করলে তা উপেক্ষা করার আহ্বান জানিয়েছেন এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেছেন।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ