রাজশাহীর বাগমারা উপজেলায় জ্বালানি বিক্রয় কার্যক্রম তদারকি ও সড়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ বুধবার (১ এপ্রিল ২০২৬) উপজেলার ভবানীগঞ্জ ফিলিং স্টেশন, শিকদারী ফিলিং স্টেশন এবং মচমইল বাজার এলাকায় অবস্থিত সোহেল ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা। এসময় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি বিক্রয়ের কার্যক্রম মনিটরিং করা হয় এবং ভোক্তাদের কাছে সঠিকভাবে জ্বালানি বিক্রি নিশ্চিত করা হয়।
অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের বৈধ কাগজপত্র যাচাই করা হলে বেশ কয়েকজন চালকের ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের বৈধ নিবন্ধন না থাকায় তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
এদিন মোবাইল কোর্টে মোট ৭টি মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তদের কাছ থেকে ৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে জ্বালানি বিক্রয় কার্যক্রম ও সড়ক আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন