দৈনিক উত্তরের নিউজ
আপডেট : বুধবার, ০১ এপ্রিল ২০২৬

জবিস্থ গাজীপুর ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে মিতু-সোহান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাজীপুর জেলা শিক্ষার্থীদের সংগঠন ‘গাজীপুর ছাত্রকল্যাণ পরিষদ’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রোকসানা আক্তার মিতু এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফাহমিদা সুইটি।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তামাসুল ইসলাম সোহান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শিপন চন্দ্র ঘোষ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে শাকিল খান, দপ্তর সম্পাদক হিসেবে রানা শাহেদ রনি এবং প্রচার সম্পাদক হিসেবে ইস্তিয়াককে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনের দায়িত্বশীলদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের কল্যাণে কার্যক্রম পরিচালনা ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়েছে।

নবনিযুক্ত সভাপতি রোকসানা আক্তার মিতু বলেন, “গাজীপুরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও একতা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করবো। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

সাধারণ সম্পাদক তামাসুল ইসলাম সোহান বলেন, “এই সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকর করতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবো। শিক্ষার্থীদের কল্যাণে নতুন নতুন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”

নবগঠিত কমিটির নেতারা শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জবিস্থ গাজীপুর ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে মিতু-সোহান

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাজীপুর জেলা শিক্ষার্থীদের সংগঠন ‘গাজীপুর ছাত্রকল্যাণ পরিষদ’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রোকসানা আক্তার মিতু এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফাহমিদা সুইটি।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তামাসুল ইসলাম সোহান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শিপন চন্দ্র ঘোষ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে শাকিল খান, দপ্তর সম্পাদক হিসেবে রানা শাহেদ রনি এবং প্রচার সম্পাদক হিসেবে ইস্তিয়াককে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনের দায়িত্বশীলদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের কল্যাণে কার্যক্রম পরিচালনা ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়েছে।

নবনিযুক্ত সভাপতি রোকসানা আক্তার মিতু বলেন, “গাজীপুরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও একতা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করবো। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

সাধারণ সম্পাদক তামাসুল ইসলাম সোহান বলেন, “এই সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকর করতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবো। শিক্ষার্থীদের কল্যাণে নতুন নতুন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”

নবগঠিত কমিটির নেতারা শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ