দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ২৯ মার্চ ২০২৬

উত্তরবঙ্গের ৮ জেলায় ১০ ঘন্টা পর জ্বালানি তেল সরবরাহ শুরু ‎

‎‎জেল হাজতে আটক শ্রমিকদের মুক্তি দেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে ১০ ঘণ্টা পর রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন।

‎

‎

‎রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

‎

‎

‎

‎এর আগে পার্বতীপুর উপজেলা প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতৃবৃন্দের এক ফলপ্রসু আলোচনা অনুষ্ঠিত হয়। পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদ হুসাইন রাজু শ্রমিক নেতৃবৃন্ধকে আশস্থ করায় তারা কর্মবিরতি প্রত্যাহার করেন।

‎

‎

‎আলোচনা সভায় পার্বতীপুর মডেল থানার ওসি মো. আব্দুল ওয়াদুদ, রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু), সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎

‎

‎ময়মনসিংহে ছড়িয়ে পড়ছে হাম, ৫ শিশুর মৃত্যু

‎

‎

‎পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মো. আব্দুল ওয়াদুদ ও রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

‎

‎

‎উল্লেখ্য, জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরির চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালত জেল জরিমানা করার প্রতিবাদে ও জেল হাজতে পাঠানো শ্রমিকদের অবিলম্বে মুক্তির দাবিতে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।

‎

‎

‎রোববার সকাল ৮টা থেকে পার্বতীপুরের রেলহেড অয়েল ডিপো থেকে সকল ধরনের জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখে ট্যাংকলরি শ্রমিকরা আন্দোলন কর্মসূচিতে নামে। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি। এর ফলে রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

উত্তরবঙ্গের ৮ জেলায় ১০ ঘন্টা পর জ্বালানি তেল সরবরাহ শুরু ‎

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

‎‎জেল হাজতে আটক শ্রমিকদের মুক্তি দেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে ১০ ঘণ্টা পর রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন।

‎

‎

‎রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

‎

‎

‎

‎এর আগে পার্বতীপুর উপজেলা প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতৃবৃন্দের এক ফলপ্রসু আলোচনা অনুষ্ঠিত হয়। পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদ হুসাইন রাজু শ্রমিক নেতৃবৃন্ধকে আশস্থ করায় তারা কর্মবিরতি প্রত্যাহার করেন।

‎

‎

‎আলোচনা সভায় পার্বতীপুর মডেল থানার ওসি মো. আব্দুল ওয়াদুদ, রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু), সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎

‎

‎ময়মনসিংহে ছড়িয়ে পড়ছে হাম, ৫ শিশুর মৃত্যু

‎

‎

‎পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মো. আব্দুল ওয়াদুদ ও রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

‎

‎

‎উল্লেখ্য, জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরির চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালত জেল জরিমানা করার প্রতিবাদে ও জেল হাজতে পাঠানো শ্রমিকদের অবিলম্বে মুক্তির দাবিতে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।

‎

‎

‎রোববার সকাল ৮টা থেকে পার্বতীপুরের রেলহেড অয়েল ডিপো থেকে সকল ধরনের জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখে ট্যাংকলরি শ্রমিকরা আন্দোলন কর্মসূচিতে নামে। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি। এর ফলে রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ