দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ২৯ মার্চ ২০২৬

শাহজাদপুরে সোহেল হত্যায় দোষীদের শাস্তির দাবিতে বিএনপির মানববন্ধন, এনসিপি নেতার বক্তব্যের প্রতিবাদ।

সিরাজগঞ্জের শাহজাদপুরে সোহেল রানা (২৬) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা, এস.এম. সাইফ মোস্তাফিজের বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ ফেসবুক স্ট্যাটাসের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শাহজাদপুর উপজেলা বিএনপি।

শনিবার (২৮ মার্চ) সকালে শাহজাদপুর পৌর এলাকার মনিরামপুর বাজার চৌরাস্তা থেকে উপজেলা পরিষদমুখী প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,মোঃ আরিফুজ্জামান আরিফ। সাবেক সহ-সভাপতি,মোঃ আব্দুল জব্বার মিয়া। সাবেক সাংগঠনিক সম্পাদক ও সুরক্ষা কমিটির সদস্য সচিব,মোঃআমির হোসেন সবুজ।পৌর বিএনপির সাবেক সভাপতি, মোঃএমদাদুল হক নওশাদ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,মোঃ আল আমিন হোসেন।যুবদল নেতা, মিজানুর রহমান মিন্টু ও জাহিদুল ইসলাম। স্বেচ্ছাসেবক দল নেতা,মোঃ নাদিম আলী। হাবিবুল্লাহ নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক,মোঃ মনির হোসেন। নিহত সোহেল রানার মা রুবি খাতুন ও তার মামা আব্দুল আলিম বাঘা প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, আসন্ন শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, মোছাঃ জুঁই আক্তার জাহিদা।

উক্ত কর্মসূচিটি সঞ্চালনা করেন, যুবদলের সদস্য সচিব,মোঃআব্দুল্লাহ আল মাহমুদ।

বক্তারা বলেন, সোহেল হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক ঘটনা নয়। তারা এই হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

তারা আরও অভিযোগ করেন, এনসিপি নেতা এস. এম.সাইফ মোস্তাফিজ এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ডা. এম. এ. মুহিতকে জড়িয়ে গত ২৩ মার্চ তার ফেসবুক পেজে মিথ্যা ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন, যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।

বিএনপি নেতারা দাবি করেন, উক্ত ভাষা ব্যবহারের মাধ্যমে এস.এম.সাইফ মোস্তাফিজের এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায়। তারা উল্লেখ করেন, হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম তার ঘনিষ্ঠজন এবং গত জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করেছে।

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এস.এম.সাইফ মোস্তাফিজ তার বক্তব্যের জন্য শাহজাদপুরবাসীর কাছে ক্ষমা না চাইলে তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে এবং প্রতিহত করা হবে।

এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, কৃষকদলসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শাহজাদপুরে সোহেল হত্যায় দোষীদের শাস্তির দাবিতে বিএনপির মানববন্ধন, এনসিপি নেতার বক্তব্যের প্রতিবাদ।

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ