দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

আলোকিত লালমনিরহাট গঠনে সম্মিলিত উদ্যোগ: অংশীজনদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী দুলু

লালমনিরহাটকে একটি আধুনিক, মানবিক ও উন্নয়নমুখী জেলা হিসেবে গড়ে তুলতে অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে মতবিনিময় সভা করেছেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে লালমনিরহাট চার্চ অব গড উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সদর উপজেলা পরিষদ ও পৌরসভার যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “আলোকিত লালমনিরহাট গড়তে হলে শুধু অবকাঠামো উন্নয়ন নয়, মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।” তিনি মাদক, জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উচ্চস্বরে মাইক ব্যবহার বন্ধ, এতিম ও অসহায় শিশুদের উন্নত জীবন নিশ্চিত এবং মাদ্রাসা শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসারের ওপর গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, লালমনিরহাটকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা অপরিহার্য।

সভায় জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একে এম মমিনুল হকসহ অন্যান্য অতিথিরা উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

পৌর প্রশাসক রাজিব আহসান তার বক্তব্যে বলেন, পৌরসভার সেবাকে আরও জনবান্ধব ও কার্যকর করতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নাগরিক সেবার মানোন্নয়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন। তার নেতৃত্বে পৌরসভায় সেবা ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসছে বলেও অংশগ্রহণকারীরা মতামত ব্যক্ত করেন।

সভায় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার খতিব, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। এসব প্রস্তাব বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

সভাটি লালমনিরহাটের সার্বিক উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। অংশগ্রহণকারীরা মনে করছেন, এ ধরনের উন্মুক্ত মতবিনিময় সভা ভবিষ্যতে জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

আলোকিত লালমনিরহাট গঠনে সম্মিলিত উদ্যোগ: অংশীজনদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী দুলু

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ