দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

রায়গঞ্জে এমপি আয়নুল হককে আদিবাসী ফোরামের ব্যতিক্রমী সংবর্ধনা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নব-নির্বাচিত সংসদ সদস্য ভিপি আয়নুল হককে সংবর্ধনা দিয়েছে জেলা আদিবাসী ফোরাম। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে নিমগাছী ধানহাটি বাজার চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

জেলা আদিবাসী ফোরামের সভাপতি সুকুমার বড়াইকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র মাহাতো। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি'র সহ-সভাপতি মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, রায়গঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি শামসুল ইসলাম, তাড়াশ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি সরদার আফছার আলী, রায়গঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, তাড়াশ উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল রায়গঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক কুদ্দুস মন্ডল রায়গঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি লিটন কুমার গুন , রায়গঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার তাড়াশ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা নব-নির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, জীবনমান উন্নয়ন ও এলাকার সামগ্রিক অগ্রগতিতে তার সক্রিয় ভূমিকা কামনা করেন।

সংবর্ধিত অতিথি ভিপি আয়নুল হক বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। উন্নয়ন কার্যক্রমে সকল সম্প্রদায়কে সম্পৃক্ত করে এগিয়ে যাওয়ার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠান শেষে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে তাকে সংবর্ধিত করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রায়গঞ্জে এমপি আয়নুল হককে আদিবাসী ফোরামের ব্যতিক্রমী সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নব-নির্বাচিত সংসদ সদস্য ভিপি আয়নুল হককে সংবর্ধনা দিয়েছে জেলা আদিবাসী ফোরাম। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে নিমগাছী ধানহাটি বাজার চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

জেলা আদিবাসী ফোরামের সভাপতি সুকুমার বড়াইকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র মাহাতো। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি'র সহ-সভাপতি মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, রায়গঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি শামসুল ইসলাম, তাড়াশ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি সরদার আফছার আলী, রায়গঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, তাড়াশ উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল রায়গঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক কুদ্দুস মন্ডল রায়গঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি লিটন কুমার গুন , রায়গঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার তাড়াশ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা নব-নির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, জীবনমান উন্নয়ন ও এলাকার সামগ্রিক অগ্রগতিতে তার সক্রিয় ভূমিকা কামনা করেন।

সংবর্ধিত অতিথি ভিপি আয়নুল হক বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। উন্নয়ন কার্যক্রমে সকল সম্প্রদায়কে সম্পৃক্ত করে এগিয়ে যাওয়ার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠান শেষে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে তাকে সংবর্ধিত করা হয়।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ