দৈনিক উত্তরের নিউজ
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

*আলীকদম-থানচি সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনা: দুই পর্যটক আহত, একজন চট্টগ্রামে রেফার*

বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ১৯ কিলোমিটার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই পর্যটক বাইকার আহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) বেলা আনুমানিক ১২টা ৩০ মিনিটে থানচি থেকে আলীকদমে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—আব্দুল আল মামুন (পিতা: রুস্তম আলী) ও ইমতিয়াজ (পিতা: আবুল কালাম আজাদ)। তাদের উভয়ের বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পর্যটকরা মোটরসাইকেলে করে থানচি থেকে আলীকদমে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ১৯ কিলোমিটার এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই একজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় টুরিস্ট গাড়ি চালকরা দ্রুত আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

জানা গেছে, গত ২৪ মার্চ চারজন পর্যটক দুইটি মোটরসাইকেলে করে বান্দরবান হয়ে থানচি ভ্রমণে যান এবং সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

আলীকদম থানার এসআই ইয়ামিন আহমেদ জানান, আহতদের পরিবারের কাছে ইতোমধ্যে খবর পাঠানো হয়েছে।

এদিকে, পাহাড়ি দুর্গম সড়কে বারবার দুর্ঘটনার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা পর্যটকদের আরও সতর্কভাবে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

*আলীকদম-থানচি সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনা: দুই পর্যটক আহত, একজন চট্টগ্রামে রেফার*

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ১৯ কিলোমিটার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই পর্যটক বাইকার আহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) বেলা আনুমানিক ১২টা ৩০ মিনিটে থানচি থেকে আলীকদমে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—আব্দুল আল মামুন (পিতা: রুস্তম আলী) ও ইমতিয়াজ (পিতা: আবুল কালাম আজাদ)। তাদের উভয়ের বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পর্যটকরা মোটরসাইকেলে করে থানচি থেকে আলীকদমে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ১৯ কিলোমিটার এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই একজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় টুরিস্ট গাড়ি চালকরা দ্রুত আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

জানা গেছে, গত ২৪ মার্চ চারজন পর্যটক দুইটি মোটরসাইকেলে করে বান্দরবান হয়ে থানচি ভ্রমণে যান এবং সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

আলীকদম থানার এসআই ইয়ামিন আহমেদ জানান, আহতদের পরিবারের কাছে ইতোমধ্যে খবর পাঠানো হয়েছে।

এদিকে, পাহাড়ি দুর্গম সড়কে বারবার দুর্ঘটনার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা পর্যটকদের আরও সতর্কভাবে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ