মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে যুবদল নেতা আমজাদ হোসেনের উপর হামলা ও তার ব্যক্তিগত অফিস ভাঙচুর করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর অনুমান ১২ টার দিকে উপজেলার দানিয়াপাড়া গ্রামস্থ তার ব্যক্তিগত অফিস কক্ষে ভাঙচুর চালিয়ে তার উপর অতর্কিত হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় আমজাদ হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
হামলা ও ভাঙচুরের শিকার মুন্সীগঞ্জ জেলা ও সিরাজদিখান উপজেলা যুবদলের আহবায়ক সদস্য মোঃ আমজাদ হোসেন বলেন, মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপুর অনুমান ১২ টার দিকে আমার বাড়ীর সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং ভয়ভীতি প্রদর্শন করে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী প্রতিবেশী শিশির। সেই সাথে আমার অফিসে আক্রমণ চালিয়ে ভাঙচুর করে সে। আমি এ ঘটনায় থানায় অভিযোগ করেছি। সেই সাথে এ ঘটনায় তিনি নিজের জীবনের নিরাপত্তা নিয়েও চরম উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোহাম্মদ রোমান হাওলাদার
মোবা-০১৮৩৩৯৬২১৫১
তারিখ-২৬/০৩/২০২৬

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন