দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

সারাদেশের ন্যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির সূচনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯টায় উপজেলা সদর বালিকা বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিএনসিসি সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ ও ডিসপ্লে পরিবেশিত হয়।

বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া। একাডেমিক সুপারভাইজার বজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের (মেম্বার), সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন রেণু এবং কমান্ডার এস এম নাজিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম ইঞ্জিনিয়ার মো. আশিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মইন উদ্দিন মিলন, সহসভাপতি মাসুক রানা, সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এমরান আলী, নির্বাহী সদস্য ইফতেখার মাহমুদ পাবেলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

দিবসটি উপলক্ষে জোহরের নামাজের পর শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় উপজেলার সব মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ