দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

পোরশায় আনন্দমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস পালিত

নওগাঁর পোরশা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।

২৬ শে মার্চ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাজানানো হয় এবং নিতপুর মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সূচনা  হয় । এখানে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করা হয়।  এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান চলার মধ্যখানে প্রধান অতিথি হিসেবে মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত হন।

দিবসটি উপলক্ষে সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী, ডিসপ্লে প্রদর্শনী, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এছাড়াও উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া মাহফিলেরও আয়োজন করা হ�

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পোরশায় আনন্দমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস পালিত

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

নওগাঁর পোরশা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।

২৬ শে মার্চ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাজানানো হয় এবং নিতপুর মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সূচনা  হয় । এখানে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করা হয়।  এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান চলার মধ্যখানে প্রধান অতিথি হিসেবে মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত হন।

দিবসটি উপলক্ষে সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী, ডিসপ্লে প্রদর্শনী, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এছাড়াও উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া মাহফিলেরও আয়োজন করা হ�

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ