দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ২৫ মার্চ ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

লালমনিরহাটে এসডিএফ-এর জমকালো ‘যুব উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

লালমনিরহাট সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে আজ বুধবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর আয়োজনে দিনব্যাপী ‘যুব উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলীহুড ইম্প্রুভমেন্ট (RELI) প্রকল্পের আওতায় এই উৎসবের আয়োজন করা হয়।

সকাল ১০টায় দিনব্যাপী অনুষ্ঠানে এসডিএফ রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইমাম মো. রাশেদুন্নবী।

আয়োজক সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলায় আরইএলআই প্রকল্পের আওতায় চিহ্নিত মোট ২,৪৭৬ জন যুবকের মধ্যে ইতিপূর্বেই ১,০৯৮ জনকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ৯৫১ জনের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে। অবশিষ্ট যুবদের বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন এবং আত্ম-কর্মসংস্থানে উদ্বুদ্ধ করাই ছিল এই উৎসবের মূল লক্ষ্য।

উৎসবে সফল যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন এবং তাদের সাফল্যের গল্প উপস্থাপন করা হয়। মেলায় অংশগ্রহণকারী উল্লেখযোগ্য স্টলগুলোর মধ্যে ছিল:

​রিলাই বস্ত্রবিতান ও চরকুলাঘাট পোশাক উৎপাদনকারী মহিলা সমবায় সমিতি।

​কাকেয়া সমন্বিত কৃষি উৎপাদনকারী মহিলা সমবায় সমিতি।

​বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও যুব কাউন্সিলিং কর্নার।

​চাকরিদাতা প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন ও টিএমএসএস-এর স্টল।

এসডিএফ-এর জেলা ব্যবস্থাপক মো. আব্দুস সামাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

​এ.কে.এম. মমিনুল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

​মো. আব্দুস সালাম শিকদার, উপ-পরিচালক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর।

​আব্দুল বারী আনসারি, আঞ্চলিক ব্যবস্থাপক (এসডিএফ), রংপুর অঞ্চল।

​প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবু ইমাম মো. রাশেদুন্নবী বলেন, "তরুণরাই আগামীর বাংলাদেশের কারিগর। যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এসডিএফ-এর এই উদ্যোগ প্রশংসনীয়। প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা যদি উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠে, তবেই দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।"

উদ্বোধনী অনুষ্ঠান শেষে যুবকদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে যুব কাউন্সিলিং সেশন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আঞ্চলিক পরিচালক সাইফুল ইসলাম। এসডিএফ-এর জেলা কর্মকর্তা (আইসিবি) মো. ওবায়দুল্লাহ ও ক্লাস্টার অফিসার মো. শাহজাহান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা অর্পা মনোরমা রিসিল, ক্লাস্টার অফিসার সৈয়দ আলী হায়দার, মো. মাহবুবুল আলম এবং জব প্লেসমেন্ট অফিসার এম. রোমান।

​জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার যুবকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান জেলা ব্যবস্থাপক।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

লালমনিরহাটে এসডিএফ-এর জমকালো ‘যুব উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ