দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ২৫ মার্চ ২০২৬

জমি বিরোধে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত, উত্তেজনা বোয়ালমারীতে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চতুল ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিন্টু (৫২) একই এলাকার বাসিন্দা। অভিযুক্ত বড় ভাই ডা. গোলাম কবির (৭২)কে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে ডা. গোলাম কবির ছোট ভাই মিন্টুকে চতুল ফায়ার সার্ভিসের পেছনে রেলগেট এলাকায় ডেকে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তিনি মিন্টুর ওপর একাধিক রাউন্ড গুলি চালান। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়।

ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত গোলাম কবিরকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় ক্ষুব্ধ জনতা অভিযুক্তের ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, জমি সংক্রান্ত বিরোধ ছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সকল বিষয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জমি বিরোধে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত, উত্তেজনা বোয়ালমারীতে

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চতুল ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিন্টু (৫২) একই এলাকার বাসিন্দা। অভিযুক্ত বড় ভাই ডা. গোলাম কবির (৭২)কে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে ডা. গোলাম কবির ছোট ভাই মিন্টুকে চতুল ফায়ার সার্ভিসের পেছনে রেলগেট এলাকায় ডেকে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তিনি মিন্টুর ওপর একাধিক রাউন্ড গুলি চালান। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়।

ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত গোলাম কবিরকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় ক্ষুব্ধ জনতা অভিযুক্তের ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, জমি সংক্রান্ত বিরোধ ছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সকল বিষয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ