ঈদের দ্বিতীয় দিনেও থামেনি আনন্দের জোয়ার। পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে সুনামগঞ্জ শহরতলীর ধারারগাঁওস্থ 'সুরমা ভ্যালী ডিসি পার্ক' এখন উৎসবপ্রিয় মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।
দুপুরের পর থেকে মানুষের উপচে পড়া ভিড়, পরিবারের সদস্যদের নিয়ে ঈদের খুশিতে ঢল নামে দর্শনার্থীদের। শহর ও গ্রামের সীমানা ছাড়িয়ে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন সুরমা নদীর তীরে প্রকৃতির কোল ঘেঁষে গড়ে ওঠা এই নান্দনিক পার্ক।
এই পার্কটি যেন এখন সুনামগঞ্জের প্রধান বিনোদন কেন্দ্র।
শিশুরা দোলনায় দুলছে, স্লাইড দিয়ে নামছে, নাগর দোলা চড়ছে এবং হইহুল্লোড় করছে।
সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা গেছে শিশুদের মধ্যে। নাগর দোলা গুলোতে চড়ে তাদের আনন্দ যেন বাঁধ ভেঙেছে। ছোটদের কলকাকলিতে মুখরিত পুরো পার্ক এলাকা। অভিভাবকদের চোখেমুখেও ছিল তৃপ্তির আভা,রংতুলি আর ফুলের বাগানে সাজানো স্থাপনাগুলোর সুন্দর্য আরও বাড়িয়ে তুলেছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পার্কটিকে সাজানো হয়েছে এক নতুন আঙ্গিকে। নতুন রং আর আধুনিক সাজসজ্জায় সেজেছে সুরমা ভ্যালী ডিসি পার্ক।
দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে যোগ করা হয়েছে দৃষ্টিনন্দন সব অনুষঙ্গ, যা নজর কাড়ছে ছোট-বড় সবার।
প্রকৃতি আর আধুনিকতার মেলাবন্ধনে ঘেরা এই ডিসি পার্কটি ঈদ আনন্দে সুনামগঞ্জবাসীকে দিচ্ছে এক টুকরো সতেজ প্রশান্তি।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন