লালমনিরহাটের প্রবীণ সাংবাদিক ইকবাল হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর পক্ষ থেকে সহমর্মিতা জানাতে তার বাসভবনে গিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। আজ শুক্রবার বিকেলে শয্যাশায়ী এই সাংবাদিকের বাড়িতে যান তারা। দীর্ঘদিন ধরে দৈনিক নয়াদিগন্ত ও দিগন্ত টিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত সাংবাদিক ইকবাল হোসেন বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। গত ১০ বছর ধরে তিনি ব্রেইন স্ট্রোক পরবর্তী জটিলতা, কিডনি রোগ ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিসসহ নানা মরণব্যাধিতে আক্রান্ত। দীর্ঘমেয়াদী এই অসুস্থতার কারণে তিনি বর্তমানে শয্যাশায়ী এবং মানবেতর জীবনযাপন করছেন।
শুক্রবার বিকেলে আসাদুল হাবিব দুলুর পক্ষ থেকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন এবং বৈশাখী টিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটনের নেতৃত্বে একদল প্রতিনিধি সাংবাদিক ইকবালের বাড়িতে পৌঁছান। নেতৃবৃন্দ বেশ কিছুক্ষণ তার শয্যাপাশে অবস্থান করেন এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আসাদুল হাবিব দুলুর পক্ষ থেকে গভীর উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করেন। জয়নুল আবেদীন স্বপন (দপ্তর সম্পাদক, জেলা বিএনপি): "আসাদুল হাবিব দুলু ভাই সবসময় মানবিক কাজে অগ্রণী ভূমিকা পালন করেন। তার নির্দেশেই আমরা আজ সাংবাদিক ইকবালের পাশে দাঁড়িয়েছি। তার চিকিৎসার বিষয়ে আমরা নিয়মিত খোঁজ রাখছি।" তৌহিদুল ইসলাম লিটন (সাংবাদিক নেতা): "ইকবাল ভাই আমাদের অভিভাবক সমতুল্য। তার এই সংকটাপন্ন অবস্থা আমাদের ব্যথিত করে। আমরা তার সুচিকিৎসা কামনায় সকলের দোয়া প্রার্থী।"
সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ এবং সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে সাংবাদিক ইকবাল হোসেনের দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন