সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই দিনে পরিত্যক্ত অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশসূত্রে জানা গেছে, বুধবার (১৮ মার্চ) কোম্পানীগঞ্জ থানা পুলিশ সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের সহযোগিতায় বিশ্বনাথ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কোম্পানীগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হজেবুর মিয়া (৩০), পিতা: মৃত আরমান আলী এবং জামাল মিয়া (৩৫), পিতা: সোনাফর আলী। তাদের বাড়ি বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকায়।
অন্যদিকে, একই দিনে কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজারে মধুবন সুপার শপের সামনে পাকা রাস্তার উপর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৭ বোতল ‘অফিসার্স চয়েস’ ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১৪ হাজার ১০০ টাকা।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, উদ্ধারকৃত মদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অপর মামলার গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন