যশোর ক্যান্টনমেন্ট কলেজের ১৯৯১ সালের ইন্টারমিডিয়েট ব্যাচের উদ্যোগে এক হৃদয়স্পর্শী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাগরিব নামাজের পর যশোরের হোটেল হাসান ইন্টারন্যাশনালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি ও বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি একেএম আতিকুজ্জামান সনি। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ১৯৯১ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলটি এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়, যেখানে দীর্ঘদিন পর একে অপরের সাথে দেখা হওয়ায় বন্ধুদের মাঝে উচ্ছ্বাস ও আনন্দ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, পুরনো বন্ধুত্বকে আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন