দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ১৮ মার্চ ২০২৬

কালীগঞ্জে বন্ধন সমাজকল্যাণ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। “এসো মিলি বন্ধনে, মানবতার কল্যাণে ” এই  স্লোগানকে সামনে রেখে ২০২১ সাল থেকে  মানবিকতা ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দিতে সংগঠনটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে । এরই ধারাবাহিকতায় প্রতিবারের ন্যায় এবারও ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থতি  বন্ধন সমাজকল্যাণ সংগঠন( BSS)  সমাজের অসহায় ও দরিদ্র ১৫০ পরিবারের  মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

বুধবার (১৮ মার্চ) ২৮  রমজান সংগঠন কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম পর সংগঠনের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামের নেতৃত্বে সংগঠনের সদস্যরা পায়ে হেঁটে হতদরিদ্র পরিবারগুলোর বাড়ী বাড়ী গিয়ে এসকল ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন।

ঈদ উপলক্ষে এমন উপহার সামগ্রী পেয়ে আনন্দিত অসহায় হতদরিদ্র পরিবার গুলো।

সাংগঠনটির সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম রতন বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই সংগঠনের পক্ষ থেকে সামান্য কিছু ভালোবাসার উপহার সামগ্রী প্রদান করতে পেরে আমরা অনেক আনন্দিত।

সংগঠনের ক্যাশিয়ার মোকলেছার রহমান বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন সামাজিক কর্মসূচি পরিচালনা করা হয়। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই  আমাদের লক্ষ্য।

।এ বিষয়ে সংগঠনটির সভাপতি সহিদুল ইসলাম বলেন,  দরিদ্র  অসহায় মানু্ষরাও আমাদেরই সমাজের অংশ। তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের সংগঠনের পক্ষ থেকে এ ক্ষুদ্র আয়োজন । এ ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে চাই। ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি পারস্পরিক সহানুভূতি ও ভালোবাসা বৃদ্ধি করারও একটি সুযোগ।

তিনি আরও বলেন, সংগঠনটির উপদেষ্টাগণ এবং সকল সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।  আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে মানুষ তার বিবেক ও মনুষ্যত্বের চেতনা নিয়ে বেঁচে থাকবে। আসুন, আমরা সকলে মিলে মানবতার কল্যাণে কাজ করি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং মাদকমুক্ত সমাজ গড়ি।  সকলের কাছে দোয়া কামনা করছি, যাতে  আমরা আগামীতেও সংগঠনের পক্ষ থেকে আরো বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কালীগঞ্জে বন্ধন সমাজকল্যাণ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ