দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ১৬ মার্চ ২০২৬

আদিতমারীতে সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ: ক্ষুব্ধ এলাকাবাসী

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জনস্বার্থে ব্যবহৃত সরকারি রাস্তা দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দূরারকুটি কলনি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। রাস্তাটি অবরুদ্ধ হয়ে পড়ায় যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাপ্টিবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের দূরারকুটি কলনি গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে মোঃ ফরিদ হোসেন (৪৫) আরএস রেকর্ডভুক্ত ১৮ লিং প্রশস্ত একটি সরকারি রাস্তা দখল করে পাকা ঘর নির্মাণ শুরু করেছেন। বর্তমানে নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এলাকাবাসী বাধা দিলেও তিনি তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে মোঃ আমিনুল ইসলাম জানান:

​"ফরিদ হোসেন গায়ের জোরে সরকারি জায়গা দখল করে ঘর তুলছেন। এই রাস্তাটি আমাদের চলাচলের একমাত্র পথ। এটি বন্ধ হয়ে গেলে আমরা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ব। আমরা বারবার অনুরোধ করার পরও তিনি কাজ বন্ধ করেননি, তাই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি।

ভুক্তভোগীরা গত ৫ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের সাথে ওই রাস্তার নকশা (ম্যাপ) ও প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করা হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত সাপেক্ষে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের পথটি উন্মুক্ত করা হোক।

​এ বিষয়ে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদার বলেন, "অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি জমি বা রাস্তা দখলের কোনো সুযোগ নেই।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আদিতমারীতে সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ: ক্ষুব্ধ এলাকাবাসী

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জনস্বার্থে ব্যবহৃত সরকারি রাস্তা দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দূরারকুটি কলনি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। রাস্তাটি অবরুদ্ধ হয়ে পড়ায় যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাপ্টিবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের দূরারকুটি কলনি গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে মোঃ ফরিদ হোসেন (৪৫) আরএস রেকর্ডভুক্ত ১৮ লিং প্রশস্ত একটি সরকারি রাস্তা দখল করে পাকা ঘর নির্মাণ শুরু করেছেন। বর্তমানে নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এলাকাবাসী বাধা দিলেও তিনি তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে মোঃ আমিনুল ইসলাম জানান:

​"ফরিদ হোসেন গায়ের জোরে সরকারি জায়গা দখল করে ঘর তুলছেন। এই রাস্তাটি আমাদের চলাচলের একমাত্র পথ। এটি বন্ধ হয়ে গেলে আমরা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ব। আমরা বারবার অনুরোধ করার পরও তিনি কাজ বন্ধ করেননি, তাই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি।

ভুক্তভোগীরা গত ৫ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের সাথে ওই রাস্তার নকশা (ম্যাপ) ও প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করা হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত সাপেক্ষে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের পথটি উন্মুক্ত করা হোক।

​এ বিষয়ে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদার বলেন, "অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি জমি বা রাস্তা দখলের কোনো সুযোগ নেই।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ