দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ১৬ মার্চ ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

আইন পেশায় সক্রিয়ভাবে যুক্ত হলেন সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী ও সাবেক ছাত্রনেতা এডভোকেট মোঃ আরিফুল ইসলাম আইন পেশায় সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন। তিনি সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

জানা যায়, তিনি ২০০৬ সালে কে.ইউ.পি পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৮ সালে সরকারি কালীগঞ্জ করিমউদ্দিন কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন। পরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হয়ে সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন থেকেই তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। স্কুলে অধ্যয়নকালে তিনি ক্লাস ক্যাপ্টেন, ছাত্র সংসদের জিএস, স্কাউটিং সদস্য এবং পাঠচক্রের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রদলের দায়িত্ব পালনকালে রাজনৈতিক মামলায় তিনি কারাবরণও করেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। গত জাতীয় সংসদ নির্বাচনে রংপুর–৩ আসনে বিএনপির সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনের শুরুতে তিনি একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করেন। পরে মেডিক্যাল ট্যুরিজমভিত্তিক প্রতিষ্ঠান ডক্টরস লিংক (Doctor’s Link) প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের ফাউন্ডার ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। আইন পেশায় নিয়মিতভাবে কাজ শুরু করলে তিনি প্রতিষ্ঠানটির এডভাইজার হিসেবে যুক্ত থাকবেন বলে জানিয়েছেন।

এডভোকেট মোঃ আরিফুল ইসলাম বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করাই আমার লক্ষ্য।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

আইন পেশায় সক্রিয়ভাবে যুক্ত হলেন সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ