দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ১৪ মার্চ ২০২৬

পীরগঞ্জ উপজেলায় করণাই বাজারে ট্রান্সফরমার চূরির চেষ্টা।।

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই বাজার এলাকায় গ্রামীণ টাওয়ারের বিদ্যুৎ সংযোগের তিনটি ট্রান্সফরমার চূরির চেষ্টা করেছে দূর্বৃত্তরা। শনিবার ১৪ মার্চ গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, করণাই বাজারে সাইফুর রহমানের বাসার পশ্চিম পাশে স্থাপিত গ্রামীণ টাওয়ারের বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমার গুলো চূরি করার উদ্দেশ্যে দূর্বৃত্তরা প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। পরে তারা বিদ্যুৎ লাইনের তার কেটে ফেলে এবং একটি ট্রান্সফরমার পিলার থেকে খুলে নিচে নামিয়ে আনে । তবে এ সময় আশপাশে লোকজনের চোরের উপস্থিতি টের পেয়ে গেলে চোরেরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ট্রান্সফরমারগুলো লোহার অ্যাঙ্গেলের সঙ্গে ঝালাই করা থাকায় দূর্বৃত্তরা সেগুলো সম্পূর্ণভাবে খুলে নিতে পারে নি বলে জানা গেছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পার্শ্ববর্তী  পরিবারের সদস্যরা পিলারে দুটি এবং নিচে নামানো একটি ট্রান্সফরমার দেখতে পান। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয়দের জানানো হয়।

স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগেও একই স্থানে গ্রামীণ টাওয়ারের বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছিল। এ ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরী হয়েছে এবং দ্রুত তদন্তের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জ উপজেলায় করণাই বাজারে ট্রান্সফরমার চূরির চেষ্টা।।

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই বাজার এলাকায় গ্রামীণ টাওয়ারের বিদ্যুৎ সংযোগের তিনটি ট্রান্সফরমার চূরির চেষ্টা করেছে দূর্বৃত্তরা। শনিবার ১৪ মার্চ গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, করণাই বাজারে সাইফুর রহমানের বাসার পশ্চিম পাশে স্থাপিত গ্রামীণ টাওয়ারের বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমার গুলো চূরি করার উদ্দেশ্যে দূর্বৃত্তরা প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। পরে তারা বিদ্যুৎ লাইনের তার কেটে ফেলে এবং একটি ট্রান্সফরমার পিলার থেকে খুলে নিচে নামিয়ে আনে । তবে এ সময় আশপাশে লোকজনের চোরের উপস্থিতি টের পেয়ে গেলে চোরেরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ট্রান্সফরমারগুলো লোহার অ্যাঙ্গেলের সঙ্গে ঝালাই করা থাকায় দূর্বৃত্তরা সেগুলো সম্পূর্ণভাবে খুলে নিতে পারে নি বলে জানা গেছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পার্শ্ববর্তী  পরিবারের সদস্যরা পিলারে দুটি এবং নিচে নামানো একটি ট্রান্সফরমার দেখতে পান। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয়দের জানানো হয়।

স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগেও একই স্থানে গ্রামীণ টাওয়ারের বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছিল। এ ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরী হয়েছে এবং দ্রুত তদন্তের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ