পবিত্র মাহে রমজান উপলক্ষে মোংলা উপজেলার চিলা ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ বাবুল হাওলাদারের ব্যক্তিগত আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ ) মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী বাজারে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, চিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজল খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল মুসল্লী, ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রমজানের পবিত্রতা রক্ষা এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার লক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েকশত মানুষ এক সাথে ইফতারে অংশ নেন।
অনুষ্ঠানের আয়োজক ও চিলা ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ বাবুল হাওলাদার বলেন, পবিত্র মাহে রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ইফতারের এই আনন্দ ভাগ করে নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সামাজিক দায়বদ্ধতা থেকে আগামীতেও এ ধরনের সেবামূলক কাজ অব্যাহত রাখতে চাই।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং ধনী গরিব সকলকে নিয়ে এক সাথে ইফতার করা হয়। বৈদ্যমারী এলাকার সাধারণ মানুষ এই আয়োজনের প্রশংসা করেন এবং এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন