দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ১৪ মার্চ ২০২৬

চন্দনধূল আলোড়ণী সংসদ ও প্রবাসীদের উদ্যোগে দুইশতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ!

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সমাজসেবামূলক সামাজিক সংগঠন চন্দনধূল আলোড়ণী সংসদ ও প্রবাসীদের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলার ইছাপুরা ইউনিয়নের চন্দনধূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে স্থানীয় সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, সেমাই, চিনি, পেঁয়াজ ও সয়াবিন তেল একটি প্যাকেটে করে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। সংগঠনটির সভাপতি সিরাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এবং রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শাহাদাত শিকদার। এছাড়া সংগঠনের সহসভাপতি শাহ আলম মৃধা, সাধারণ সম্পাদক মো. তৈয়ব ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমানুল শেখ ও মো. রাজন সারেং, কোষাধ্যক্ষ মো. হাসান শেখ, ক্রীড়া সম্পাদক মো. জাহাঙ্গীর তালুকদার এবং প্রচার সম্পাদক মো. বাবু।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইছাপুরা ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. আলী আহম্মেদ এবং জাহাঙ্গীর হোসেন ওরফে জাহাঙ্গীর বাদশা প্রমুখ।

উল্লেখ্য, চন্দনধূল আলোড়ণী সংসদ নামের সামাজিক এ সংগঠনটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘদিন এর কার্যক্রম বন্ধ ছিল। পরবর্তীতে প্রায় এক বছর আগে থেকে সংগঠনটির কার্যক্রম পুনরায় শুরু করা হয়। বর্তমানে এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চন্দনধূল আলোড়ণী সংসদ ও প্রবাসীদের উদ্যোগে দুইশতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ!

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সমাজসেবামূলক সামাজিক সংগঠন চন্দনধূল আলোড়ণী সংসদ ও প্রবাসীদের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলার ইছাপুরা ইউনিয়নের চন্দনধূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে স্থানীয় সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, সেমাই, চিনি, পেঁয়াজ ও সয়াবিন তেল একটি প্যাকেটে করে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। সংগঠনটির সভাপতি সিরাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এবং রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শাহাদাত শিকদার। এছাড়া সংগঠনের সহসভাপতি শাহ আলম মৃধা, সাধারণ সম্পাদক মো. তৈয়ব ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমানুল শেখ ও মো. রাজন সারেং, কোষাধ্যক্ষ মো. হাসান শেখ, ক্রীড়া সম্পাদক মো. জাহাঙ্গীর তালুকদার এবং প্রচার সম্পাদক মো. বাবু।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইছাপুরা ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. আলী আহম্মেদ এবং জাহাঙ্গীর হোসেন ওরফে জাহাঙ্গীর বাদশা প্রমুখ।

উল্লেখ্য, চন্দনধূল আলোড়ণী সংসদ নামের সামাজিক এ সংগঠনটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘদিন এর কার্যক্রম বন্ধ ছিল। পরবর্তীতে প্রায় এক বছর আগে থেকে সংগঠনটির কার্যক্রম পুনরায় শুরু করা হয়। বর্তমানে এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ