দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

মাসুম বিল্লাহ হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

রূপসা উপজেলা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহর হত্যাকারী ও অর্থদাতাদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা বসির হায়দার পল্টু। শ্রমিক দল নেতা আলী আকবর রাজুর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খাইরুল ইসলাম ও আব্দুর রশিদ শেখ, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক এস এম কামরুজ্জামান।

মানববন্ধনে বক্তৃতা করেন রূপসা-বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও নিহতের বড় ভাই মহিউদ্দিন শেখ, সাবেক ছাত্রনেতা মনজুর আরেফিন, খুলনা জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক মনিরা বেগম, সাবেক থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনুস গাজী, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল হাওলাদার, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তরিক, যুগ্ম আহ্বায়ক লাভলু শেখ, শ্রমিক দল সদস্য ওহিদুর ইসলাম, সাবেক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাজারুল ইসলাম, ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সদস্য বাবুল শেখ, সাবেক ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাবেক সভাপতি হুমায়ুন শেখ, ইঞ্জিনচালিত ট্রলার শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আলী শিকদার, শ্রমিক নেতা খোকন বেপারী, আলী কদর ও সাগর শেখসহ নিহত মাসুম বিল্লাহর ছেলে আবিদ হুসাইন।

বক্তারা বলেন, মাসুম বিল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মাসুম বিল্লাহ হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ