দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে হাকিমপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমকাল পত্রিকার দিনাজপুরের হিলি প্রতিনিধি মোঃ মুসা মিয়ার সাথে ইউনিয়ন পরিষদ চত্বরে ৭ ওয়ার্ডের ইউপি সদস্য ও চাল বিতরণকারী মোঃ দিলদার হোসেনের অসৌজন্যমূলক আচরণ এবং সংবাদ সংগ্রহে বাধা প্রদানের ঘটনায় হাকিমপুরের সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
প্রেস রিলিজে বলা হয়, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরার দায়িত্ব পালন করেন। সংবাদ সংগ্রহের সময় একজন সাংবাদিকের সাথে এ ধরনের আচরণ শুধু অনভিপ্রেতই নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।
হাকিমপুরের সাংবাদিক সমাজ হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জোর দাবি জানিয়েছে আলিহাট ইউনিয়নে গরীব ও অসহায় মানুষের মাঝে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ’র চাল বিতরণে কোনো অনিয়ম হয়ে থাকলে তা দ্রুত তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
একই সাথে ভবিষ্যতে কোনো সাংবাদিক যাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের বাধা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন