দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ১১ মার্চ ২০২৬

সিরাজদিখানে ৩৩ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৃথক অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম এর নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নানের সার্বিক তত্ত্বাবধানে সিরাজদিখান থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

চলতি বছরের ১১ মার্চ রাত প্রায় ১টা ৩০ মিনিটে উপজেলার কেয়াইন ইউনিয়নের কোটগাঁও এলাকায় আরিফ সরদারের বাড়ির উঠান থেকে মাহিম (২০) ও তানজিল মাঝি (১৯) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এর আগে চলতি বছরের ১০ মার্চ রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া রায়হানিয়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সামনে কাঁচা রাস্তার ওপর থেকে নাঈম শেখ (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান জানান, সিরাজদিখান থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে মধ্যপাড়া থেকে ১৩ পিস এবং কোটগাঁও এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিরাজদিখানে ৩৩ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৃথক অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম এর নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নানের সার্বিক তত্ত্বাবধানে সিরাজদিখান থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

চলতি বছরের ১১ মার্চ রাত প্রায় ১টা ৩০ মিনিটে উপজেলার কেয়াইন ইউনিয়নের কোটগাঁও এলাকায় আরিফ সরদারের বাড়ির উঠান থেকে মাহিম (২০) ও তানজিল মাঝি (১৯) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এর আগে চলতি বছরের ১০ মার্চ রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া রায়হানিয়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সামনে কাঁচা রাস্তার ওপর থেকে নাঈম শেখ (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান জানান, সিরাজদিখান থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে মধ্যপাড়া থেকে ১৩ পিস এবং কোটগাঁও এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ