লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অধিদফতরের আওতাধীন সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ২০ রমজান উপলক্ষে জেলা সমাজসেবা কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কুরআন মাজিদের সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে সিয়াম বা রোজার গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ফজলুল হক।
বিকেল ৪:৩০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য, পারস্পরিক ভ্রাতৃত্ব এবং আর্তমানবতার সেবায় সমাজসেবা অধিদফতরের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, সিয়াম সাধনা কেবল উপবাস থাকা নয়, বরং এটি আত্মশুদ্ধি ও শৃঙ্খলার শিক্ষা দেয় যা পেশাগত জীবনেও প্রতিফলন ঘটানো জরুরি।
অনুষ্ঠানে জেলা কার্যালয় ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি এবং সমাজসেবা অধিদফতরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন