দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ০৯ মার্চ ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় বাজারে নিত্যপণ্যের দাম পর্যবেক্ষণে কেসিসি প্রশাসক

নগরীর বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। রবিবার সকাল থেকে তিনি নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি বাজার ঘুরে বাজারদর ও পণ্যের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি নিউমার্কেট কাঁচা বাজার এবং বয়রা বাজার ঘুরে দেখেন। এ সময় অধিকাংশ দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা হলেও কিছু ব্যবসায়ী এ নির্দেশনা মানছেন না বলে তিনি উল্লেখ করেন। কয়েকটি প্রতিষ্ঠানে মালিকদের অনুপস্থিতিও তার কাছে সন্দেহজনক মনে হয়েছে বলে জানান এবং এ বিষয়ে ব্যবসায়ী সমিতির নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

প্রশাসক বলেন, সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন সেদিকে সবার নজর রাখতে হবে। বিশেষ করে রমজানের শেষ দিকে এসে নিত্যপ্রয়োজনীয় পণ্য যেন ক্রেতারা ন্যায্যমূল্যে কিনতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে ব্যবসায়ীদেরও ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের মধ্যে সামঞ্জস্য রেখে সহনীয় পর্যায়ে দাম নির্ধারণের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শুধু রমজান মাসেই নয়, সব সময়ই নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং খাদ্যপণ্যের মান বজায় রাখা জরুরি। এ বিষয়ে বাজার সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি। ব্যবসায়ী সমিতির নেতারাও ভোক্তারা যাতে সঠিক মূল্যে পণ্য কিনতে পারেন সে বিষয়ে নজরদারি রাখার আশ্বাস দিয়েছেন বলে জানান প্রশাসক।

পরিদর্শনকালে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, ভেটেরিনারি সার্জন ডা. পেরু গোপাল বিশ্বাস, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন এবং সহকারী বাজার সুপার লিয়াকত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

খুলনায় বাজারে নিত্যপণ্যের দাম পর্যবেক্ষণে কেসিসি প্রশাসক

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ