দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ০৯ মার্চ ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় শোভাযাত্রা ও আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। রবিবার (৮ মার্চ) উদ্বোধন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ দিনব্যাপী আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। খুলনা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় এ কর্মসূচি আয়োজন করা হয়।

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্য নিয়ে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মো. মোখতার আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের অবহেলার কোনো সুযোগ নেই। বিশ্বব্যাপী অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় নারী দিবস পালন করা হচ্ছে। সমাজে বৈষম্য এখনো নারীদের সঙ্গেই বেশি ঘটে উল্লেখ করে তিনি বলেন, নারীদের শুধু মা, বোন বা স্ত্রী হিসেবে নয়—প্রথমত একজন মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে।

তিনি আরও বলেন, নারীদের শ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা জরুরি। কর্মক্ষেত্রে নারীদের জন্য ‘কমফোর্ট রুম’ বা প্রয়োজনীয় সহায়ক সুবিধা থাকলে তারা স্বাচ্ছন্দ্যের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন এবং কর্মপরিবেশও আরও নিরাপদ হবে।

খুলনার জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা মাসাসের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নারী সংগঠনের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

এর আগে সকালে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ-এ দিবসটির কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শহিদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নারী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

খুলনায় শোভাযাত্রা ও আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ