দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০৮ মার্চ ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী: ১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন

সারাদেশে কৃষি বিপ্লব ও সেচ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি সরকার। এই বিশাল কর্মযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।

রবিবার (৮ মার্চ) দুপুরে কাহারোলের বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রস্তাবিত খাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, জনগণের দীর্ঘদিনের দাবি এবং প্রয়োজনের কথা মাথায় রেখেই সরকার এই প্রকল্প বাস্তবায়ন করছে। এই খালটি পুনঃখনন করা হলে অত্র অঞ্চলের জলাবদ্ধতা চিরতরে দূর হবে। পাশাপাশি খালের পানি সেচ কাজের উপযোগী করে কৃষিজমিতে পৌঁছে দেওয়া সম্ভব হলে এ এলাকায় কৃষি উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে, যার সরাসরি সুফল পাবেন স্থানীয় সাধারণ মানুষ।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. একেএম সাহাবুদ্দিনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে উত্তাল ও উৎসবমুখর হয়ে উঠেছে দিনাজপুর। সফরের প্রস্তুতি নিতে বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনা দেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সভায় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, সদর আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম এবং জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী: ১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ