দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০৮ মার্চ ২০২৬

সিরাজদিখানে এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এসএসসি ২০০০ ব্যাচের দেশে ও প্রবাসে অবস্থানরত বন্ধু মহলের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ রমজান শনিবার বিকেলে উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাঁও গ্রামে অবস্থিত আল্লামা আফজাল আহমাদ দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অধ্যয়নরত এতিম শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ইফতারের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, বিগত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখে ব্যাচের দেশে ও বিদেশে অবস্থানরত বন্ধুদের ব্যক্তিগত অর্থায়নে প্রতি বছর এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার কর্মসূচি পালন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় চলতি বছরও এই আয়োজন করা হয়েছে।

ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ইরানের মুসলিমদের ওপর হামলা এবং আমেরিকা ও ইসরায়েলের হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ এবং ব্যাচটির দেশে ও প্রবাসে অবস্থানরত সদস্য ও তাদের পরিবারের মঙ্গল কামনা করা হয়।

আয়োজকরা আরও জানান, চলতি রমজানেই একই ব্যাচের উদ্যোগে উপজেলার আরও একটি মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করা হবে। এতে দেশের পাশাপাশি প্রবাসে থাকা ব্যাচের সদস্যরাও আর্থিক সহযোগিতা করছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সিরাজদিখানে এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এসএসসি ২০০০ ব্যাচের দেশে ও প্রবাসে অবস্থানরত বন্ধু মহলের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ রমজান শনিবার বিকেলে উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাঁও গ্রামে অবস্থিত আল্লামা আফজাল আহমাদ দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অধ্যয়নরত এতিম শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ইফতারের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, বিগত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখে ব্যাচের দেশে ও বিদেশে অবস্থানরত বন্ধুদের ব্যক্তিগত অর্থায়নে প্রতি বছর এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার কর্মসূচি পালন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় চলতি বছরও এই আয়োজন করা হয়েছে।

ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ইরানের মুসলিমদের ওপর হামলা এবং আমেরিকা ও ইসরায়েলের হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ এবং ব্যাচটির দেশে ও প্রবাসে অবস্থানরত সদস্য ও তাদের পরিবারের মঙ্গল কামনা করা হয়।

আয়োজকরা আরও জানান, চলতি রমজানেই একই ব্যাচের উদ্যোগে উপজেলার আরও একটি মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করা হবে। এতে দেশের পাশাপাশি প্রবাসে থাকা ব্যাচের সদস্যরাও আর্থিক সহযোগিতা করছেন।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ