দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

বেনাপোলে ক্রীড়া সংস্থা (বিকেএস) গঠনের লক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বেনাপোলের সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং ক্রীড়ানুরাগীদের সমন্বয়ে একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলার লক্ষ্যে বেনাপোল ক্রীড়া সংস্থা (বিকেএস) গঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  (৬ মার্চ) বিকেল ৫টায় বেনাপোলের সানরুফ বাজারের রহমান চেম্বারে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মালেক এবং শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেনাপোল এলাকার খেলাধুলার উন্নয়ন এবং নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করতে একটি শক্তিশালী ক্রীড়া সংগঠন গঠন অত্যন্ত জরুরি। এই লক্ষ্যকে সামনে রেখে বেনাপোল ক্রীড়া সংস্থা (বিকেএস) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইফতার মাহফিল শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মোস্তাফিজ জোহা সেলিমকে আহ্বায়ক এবং রাহানুজ্জামান দীপুকে সদস্য সচিব করা হয়।

সভায় এলাকার সাবেক ও বর্তমান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে ক্রীড়া সংস্থা (বিকেএস) গঠনের লক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image

বেনাপোলের সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং ক্রীড়ানুরাগীদের সমন্বয়ে একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলার লক্ষ্যে বেনাপোল ক্রীড়া সংস্থা (বিকেএস) গঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  (৬ মার্চ) বিকেল ৫টায় বেনাপোলের সানরুফ বাজারের রহমান চেম্বারে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মালেক এবং শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেনাপোল এলাকার খেলাধুলার উন্নয়ন এবং নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করতে একটি শক্তিশালী ক্রীড়া সংগঠন গঠন অত্যন্ত জরুরি। এই লক্ষ্যকে সামনে রেখে বেনাপোল ক্রীড়া সংস্থা (বিকেএস) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইফতার মাহফিল শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মোস্তাফিজ জোহা সেলিমকে আহ্বায়ক এবং রাহানুজ্জামান দীপুকে সদস্য সচিব করা হয়।

সভায় এলাকার সাবেক ও বর্তমান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ