দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

পরিচ্ছন্ন নগর গড়তে সমন্বিত পরিকল্পনার নির্দেশ কেসিসি প্রশাসকের

খুলনা মহানগরীর পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবা বাড়াতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, একটি কার্যকর পরিকল্পনা তৈরি করে তা নগরবাসীর সামনে উপস্থাপন করা হবে এবং তাদের মতামত নিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে খুলনা নগর ভবন-এর শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও কনজারভেন্সি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে কনজারভেন্সি বিভাগ এ সভার আয়োজন করে।

সভায় প্রশাসক মাঠপর্যায়ে কর্মরত সুপারভাইজারদের কাছ থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা শোনেন। এসব সমস্যা সমাধানে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এ সময় তিনি বর্জ্য পরিবহনের সময় যাতে ময়লা সড়কে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেন। পাশাপাশি দীর্ঘ সময় কোনো সড়কে প্রতিবন্ধকতা থাকলে তা দ্রুত কনজারভেন্সি বিভাগকে জানানো, নির্মাণসামগ্রী দ্রুত অপসারণে ঠিকাদারদের বাধ্য করা এবং বাড়ি নির্মাণের মালামাল পরিবহনের সময় নির্ধারিত নিয়ম মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তদারকির নির্দেশ দেন।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, কনজারভেন্সি কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান ও মো. ওয়াহিদুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ সংশ্লিষ্টরা।

এর আগে সকালে প্রশাসক নগরীর শেরে বাংলা রোডে অবস্থিত নগর স্বাস্থ্য ভবন এবং কাস্টম ঘাট এলাকায় অবস্থিত আমিরা বানু বেগম নগর মাতৃসদন পরিদর্শন করে সেখানে স্বাস্থ্যসেবা কার্যক্রমের খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্টদের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশও দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

পরিচ্ছন্ন নগর গড়তে সমন্বিত পরিকল্পনার নির্দেশ কেসিসি প্রশাসকের

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ