বাংলাদেশ জামায়াতে ইসলামী শেখর ইউনিয়ন শাখার উদ্যোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস মোল্লা, মাননীয় সংসদ সদস্য, ফরিদপুর-১ আসন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখর ইউনিয়নের মানুষ দল-মত নির্বিশেষে তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, এজন্য তিনি এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি আপনাদের সুখে-দুঃখে সব সময় পাশে থাকব। এখন থেকে ফরিদপুর-১ আসনে কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। এসব অপরাধের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স নীতি থাকবে। আপনারা কোথাও কোনো দুর্নীতি বা অনিয়ম দেখলে সঙ্গে সঙ্গে প্রশাসন ও আমাকে জানাবেন, আমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।”
এ সময় এলাকাবাসী সহস্রাইল ঈদগাহ মাঠের বাউন্ডারি নির্মাণের জন্য অনুদান দাবি করলে এমপি ইলিয়াস মোল্লা সবাইকে আশ্বস্ত করে বলেন, ইনশাআল্লাহ খুব দ্রুতই ঈদগাহ মাঠের বাউন্ডারির কাজ সম্পন্ন করা হবে।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ, আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা ওয়াহিদুল ইসলামসহ বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মহাব্বত মুন্সি। ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন শেখর ইউনিয়ন শাখার আমির মতিউর বিশ্বাস, সৈয়দ কে এম সাইফুল্লাহ তরুণ, মাওলানা জুবায়ের হোসেন, নাবিল, নাসির চৌধুরী, নওয়াব আলী,মাসুদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মত প্রকাশ করেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন