কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থী মাছুমা আক্তারকে শিক্ষা সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য এ সহায়তা প্রদান করা হয় বলে জানানো হয়েছে।
মাছুমা আক্তার উপজেলার সদর ইউনিয়নের মতিয়ার রহমানের কন্যা। দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই শিক্ষার্থীর সাফল্যে এলাকাজুড়ে প্রশংসা ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
অনুদান প্রদানকালে ইউএনও শাহাদাৎ হোসেন বলেন, মাছুমা আক্তারের শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটি একটি ক্ষুদ্র প্রয়াস। তার জন্য শুভকামনা রইল। আমরা চাই, কোনো মেধাবী শিক্ষার্থী যেন দারিদ্র্যের কারণে পিছিয়ে না পড়ে।
তিনি আরও বলেন, এই অনুদান শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজে শিক্ষার প্রতি আস্থা বাড়াবে। শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়ে আরও ভালো ফল করবে এটাই আমাদের প্রত্যাশা।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন