ফরিদপুর জেলার বোয়ালমারী থানার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারে দীর্ঘদিন ধরে জমে থাকা নোংরা ও দুর্গন্ধযুক্ত ড্রেন পরিষ্কারে সরাসরি মাঠে নেমেছেন বণিক সমিতির নেতৃবৃন্দ। তাদের এই উদ্যোগে বাজার এলাকায় ফিরে এসেছে স্বস্তি ও পরিচ্ছন্ন পরিবেশ।
আজ সকাল থেকে সহস্রাইল বাজারে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন সহস্রাইল বাজার বণিক সমিতির সভাপতি মোঃ চুন্নু বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোঃ মোহাম্মদ সেলিম এবং জয়েন্ট সেক্রেটারি মোঃ রনি শিকদারসহ ব্যবসায়ী সৈয়দ ওলিয়ার রহমান অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
দীর্ঘদিন ধরে ড্রেনের ময়লা-আবর্জনায় বাজার এলাকায় চলাচল ছিল দুর্বিষহ। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও দুর্গন্ধে ব্যবসায়ী ও ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েন। বিষয়টি বিবেচনায় নিয়ে বণিক সমিতির নেতারা নিজেরাই উদ্যোগ নিয়ে পরিষ্কার কার্যক্রম পরিচালনা করেন।
পরিচ্ছন্নতা অভিযানে বাজারের প্রধান সড়ক সংলগ্ন ড্রেন থেকে ময়লা, কাদা ও আবর্জনা অপসারণ করা হয়। এতে বাজারে পরিবেশ ফিরে পায় স্বাভাবিক রূপ এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সন্তুষ্টি লক্ষ্য করা যায়।
এ বিষয়ে বণিক সমিতির সভাপতি মোঃ চুন্নু বিশ্বাস বলেন,
“বাজার আমাদের সবার। এখানে পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের দায়িত্ব। শুধু কথা নয়, কাজের মাধ্যমে প্রমাণ দিতে চাই—জনস্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে।”
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ বণিক সমিতির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কাজ নিয়মিত হলে বাজার আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মত হবে। তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
সচেতন মহলের মতে, সহস্রাইল বাজার বণিক সমিতির এই উদ্যোগ শুধু পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এই উদ্যোগে প্রমাণ হয়েছে—কথায় নয়, কাজে প্রমাণই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন