দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০১ মার্চ ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

সাংবাদিকদের জন্য ‘হেলথ কার্ড’ চালুর উদ্যোগ: মুহাম্মদ আবদুল্লাহ

সাংবাদিকদের চিকিৎসা ব্যয় কমাতে ‘হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, বোর্ড সভায় নীতিগত অনুমোদন মিলেছে। প্রথমে সারা দেশের সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা হবে। নিবন্ধনের ভিত্তিতে হেলথ কার্ড প্রদান করা হবে এবং এ কার্ডের আওতায় ট্রাস্ট থেকে চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

শনিবার (১ মার্চ) সকালে নগরীর খুলনা প্রেসক্লাব-এর হুমায়ুন কবীর বালু মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ব্যবস্থাপনায় খুলনা-সাতক্ষীরা অঞ্চলের সাংবাদিকদের আর্থিক সহায়তা এবং মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, বর্তমানে জটিল রোগে আক্রান্ত সাংবাদিকদের এককালীন সহায়তা দেওয়া হয়। কিন্তু তা নিয়মিত বা কাঠামোবদ্ধ নয়। ফলে দীর্ঘমেয়াদে চিকিৎসা ব্যয়ের চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। এ অবস্থার পরিবর্তনে একটি স্থায়ী স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলাই লক্ষ্য। প্রাথমিকভাবে ঢাকায় কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা শহরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সাংবাদিকতার মানোন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, দলীয় লেজুড়বৃত্তি নয়, প্রকৃত পেশাদার সাংবাদিক হতে হবে। দক্ষতা বৃদ্ধির জন্য ফেলোশিপ চালুর পরিকল্পনাও রয়েছে। এ লক্ষ্যে ডাটাবেজ তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান আরিফ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-এর সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন এবং খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

অনুষ্ঠানে প্রায় ৯ লাখ টাকার অনুদান ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। মুহাম্মদ আবদুল্লাহ বলেন, অনেক সাংবাদিক মাস শেষে নিয়মিত বেতন পান না। কিন্তু সন্তানের শিক্ষাব্যয় থেমে থাকে না। সেই বাস্তবতা বিবেচনায় ২০১৫ সাল থেকে মেধাবী সন্তানদের বৃত্তি কার্যক্রম চালু রয়েছে। এবার খুলনা-সাতক্ষীরা অঞ্চলে দ্বিতীয়বারের মতো এ সহায়তা দেওয়া হলো।

তিনি আরও বলেন, সাংবাদিকদের কল্যাণে দীর্ঘমেয়াদি ও কাঠামোবদ্ধ সহায়তা নিশ্চিত করাই ট্রাস্টের লক্ষ্য। চিকিৎসা ও শিক্ষাখাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সাংবাদিকদের জন্য ‘হেলথ কার্ড’ চালুর উদ্যোগ: মুহাম্মদ আবদুল্লাহ

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ