স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের সীমিত সম্পদ দিয়ে হলেও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান আগের তুলনায় উন্নত হচ্ছে, তবে এ সেবাকে আরও কার্যকর ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
১ মার্চ রোববার সকালে ঠাকূরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে। হাসপাতালের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সেসব বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ চাহিদাপত্র দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া রোগী ও তাদের স্বজনদের চলাচলের সুবিধার্থে একটি লিফট জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থাপন করা হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, ঠাকূরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে পর্যায়ক্রমে ৫০০ শয্যায় উন্নীত করা হবে, যাতে জেলার সকল মানুষ উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পেতে পারেন। হাসপাতালে চিকিৎসকদের দীর্ঘদিন একই কর্মস্থলে কর্মরত থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নীতিমালায় একজন চিকিৎসক একই কর্মস্থলে তিন বছরের বেশি থাকার কথা নয়। কিন্তু কোথাও কোথাও পাঁচ থেকে সাত বছর পর্যন্ত কর্মরত থাকার বিষয়টি খতিয়ে দেখা হবে। দায়িত্ব গ্রহণের মাত্র ১০ থেকে ১২ দিন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতাল পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন