দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

একুশে টিভি ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুস সালামের অফিসে হামলা।

সুনামগঞ্জ জেলা শহরের পৌর বিপনী মার্কেটের দ্বিতীয় তলায় একুশে টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুস সালামের অফিসে ঢুকে দুর্ধর্ষ হামলা, ভাঙচুর চাঁদা দাবির ঘটনা ঘটেছে।

ছাতক উপজেলার শক্তিয়ারগাও গ্রামের ইসলাম উদ্দিনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী জেলা শহরের প্রাণকেন্দ্রে এই তান্ডব চালায়। হামলাকারীরা সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে এলাকা ছাড়ার হুমকি দিয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুস সালাম জানান, সম্প্রতি তার প্রকাশিত একটি সংবাদ ইসলাম উদ্দিনের বিপক্ষে যাওয়ায় সে চরম ক্ষিপ্ত হয়। ওই সংবাদের কারণে নিজের ২-৩ লাখ টাকা ক্ষতি হয়েছে দাবি করে ইসলাম উদ্দিন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জেলা সদরের কার্যালয়ে চড়াও হয়। তারা অফিসের ভেতর ঢুকে চিৎকার করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং বলে যে এই টাকা না দিলে সাংবাদিককে বড় ধরনের খেসারত দিতে হবে।

হামলা চলাকালীন সন্ত্রাসীরা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে এবং উপস্থিত সবাইকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে। এ সময় সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় প্রকাশ্যে ঘোষণা দেয় যে, অবিলম্বে টাকা না দিলে পরবর্তীতে আরও বড় ধরনের হামলা ও প্রাণনাশের ঘটনা ঘটানো হবে।

জেলা শহরের ব্যস্ততম বিপনী মার্কেটে দিনে-দুপুরে একজন প্রবীণ সাংবাদিকের অফিসে এমন দুর্ধর্ষ হামলার ঘটনায় সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সাংবাদিক সমাজ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসী ইসলাম উদ্দিন ও তার বাহিনীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করার আশ্বাস দিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

একুশে টিভি ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুস সালামের অফিসে হামলা।

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সুনামগঞ্জ জেলা শহরের পৌর বিপনী মার্কেটের দ্বিতীয় তলায় একুশে টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুস সালামের অফিসে ঢুকে দুর্ধর্ষ হামলা, ভাঙচুর চাঁদা দাবির ঘটনা ঘটেছে।

ছাতক উপজেলার শক্তিয়ারগাও গ্রামের ইসলাম উদ্দিনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী জেলা শহরের প্রাণকেন্দ্রে এই তান্ডব চালায়। হামলাকারীরা সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে এলাকা ছাড়ার হুমকি দিয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুস সালাম জানান, সম্প্রতি তার প্রকাশিত একটি সংবাদ ইসলাম উদ্দিনের বিপক্ষে যাওয়ায় সে চরম ক্ষিপ্ত হয়। ওই সংবাদের কারণে নিজের ২-৩ লাখ টাকা ক্ষতি হয়েছে দাবি করে ইসলাম উদ্দিন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জেলা সদরের কার্যালয়ে চড়াও হয়। তারা অফিসের ভেতর ঢুকে চিৎকার করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং বলে যে এই টাকা না দিলে সাংবাদিককে বড় ধরনের খেসারত দিতে হবে।

হামলা চলাকালীন সন্ত্রাসীরা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে এবং উপস্থিত সবাইকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে। এ সময় সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় প্রকাশ্যে ঘোষণা দেয় যে, অবিলম্বে টাকা না দিলে পরবর্তীতে আরও বড় ধরনের হামলা ও প্রাণনাশের ঘটনা ঘটানো হবে।

জেলা শহরের ব্যস্ততম বিপনী মার্কেটে দিনে-দুপুরে একজন প্রবীণ সাংবাদিকের অফিসে এমন দুর্ধর্ষ হামলার ঘটনায় সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সাংবাদিক সমাজ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসী ইসলাম উদ্দিন ও তার বাহিনীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করার আশ্বাস দিয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ