গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীতে অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) দক্ষিণ শিলমান্দী সংলগ্ন তুলসীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিভিন্ন পণ্য বাজারজাতকরণের প্রমাণ পাওয়ায় একটি মামলা দায়ের করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী দায়ী ব্যক্তিকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে ৩১০ বোতল সয়া সস ও ৭৫ প্যাকেট মশলা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যসমূহ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া নমুনা সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মানহীন ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন