মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করা হয়েছে।
রাত বারোটার পর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। খুশবুর রহমান খোকন ও ইয়াদুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত সকলে নত মস্তকে শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন।
প্রধান শ্রদ্ধাঞ্জলি পর্ব শেষে খুশবুর রহমান খোকনের নেতৃত্বে অনুসারীদের নিয়ে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, একুশের চেতনা শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়—এ চেতনা আমাদের ভাষা, সংস্কৃতি ও জাতীয় পরিচয় রক্ষার প্রেরণা। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন