দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

ঠাকূরগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ।

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ঠাকূরগাঁও-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার রাত ১২টা ১ মিনিটে ঠাকুরগাঁও সরকারী কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমন পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মো. বেলাল হোসেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেণ।

পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা পরিষদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাব, যুবদল, ছাত্রদলসহ জেলার বিভিন্ন সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন। এ সময় শহীদ মিনার চত্বরে মানুষের ঢল নামে। রাত সাড়ে ১১টা থেকেই ফুলের ডালা, ব্যানার ও ফেস্টুন নিয়ে দলে দলে মানুষ শহীদ মিনারে সমবেত হতে থাকেন।

রাত ১২টা ১৫ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে ঠাকূরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারেও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে সাধারণ পাঠাগার চত্বরে ভাষা সৈনিক মরহুম দবিরুল ইসলামের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “আগামীর বাংলাদেশ বিনির্মাণে ৫২’র ভাষা আন্দোলন ও ২৪’র গণঅভ্যুত্থানের তাৎপর্য” শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া সকাল সাড়ে ১১টায় মির্জা রুহুল আমিন মিলনায়তন-এ আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে জেলার মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

ভাষা শহীদদের স্মরণে পুরো জেলায় ছিলো শোক, শ্রদ্ধা ও গৌরবের এক অনন্য আবহ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ঠাকূরগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ।

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ঠাকূরগাঁও-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার রাত ১২টা ১ মিনিটে ঠাকুরগাঁও সরকারী কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমন পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মো. বেলাল হোসেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেণ।

পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা পরিষদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাব, যুবদল, ছাত্রদলসহ জেলার বিভিন্ন সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন। এ সময় শহীদ মিনার চত্বরে মানুষের ঢল নামে। রাত সাড়ে ১১টা থেকেই ফুলের ডালা, ব্যানার ও ফেস্টুন নিয়ে দলে দলে মানুষ শহীদ মিনারে সমবেত হতে থাকেন।

রাত ১২টা ১৫ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে ঠাকূরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারেও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে সাধারণ পাঠাগার চত্বরে ভাষা সৈনিক মরহুম দবিরুল ইসলামের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “আগামীর বাংলাদেশ বিনির্মাণে ৫২’র ভাষা আন্দোলন ও ২৪’র গণঅভ্যুত্থানের তাৎপর্য” শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া সকাল সাড়ে ১১টায় মির্জা রুহুল আমিন মিলনায়তন-এ আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে জেলার মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

ভাষা শহীদদের স্মরণে পুরো জেলায় ছিলো শোক, শ্রদ্ধা ও গৌরবের এক অনন্য আবহ।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ