জাতীয় সংসদে শপথ গ্রহণ শেষে নিজ নির্বাচনী এলাকায় ফিরেছেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে তিনি সৈয়দপুর বিমানবন্দর-এ পৌঁছালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী তাঁকে স্বাগত জানান।
বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফুলেল শুভেচ্ছায় নবনির্বাচিত এই সংসদ সদস্যকে বরণ করে নেওয়া হয়। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক আবুজার সেতু এবং যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম শুভসহ অন্যান্য নেতাকর্মীরা।
নেতাকর্মীদের ভালোবাসা ও উচ্ছ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দিনাজপুরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। একই সঙ্গে তিনি কঠোরভাবে মাদক ব্যবসা দমনের ঘোষণা দিয়ে বলেন, “দিনাজপুরে চাঁদাবাজি চলবে না, মাদক ব্যবসাও চলবে না—আপনারা সবাইকে এ কথা জানিয়ে দিন।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি সম্প্রতি জাতীয় সংসদে শপথ গ্রহণ করেন। তাঁর আগমনকে কেন্দ্র করে দিনাজপুর অঞ্চলের দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন