দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

নিরাপদ সড়ক আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের কৃতি সন্তান মোবারক হোসেন সুমন

বাংলাদেশ নিরাপদ সড়ক আন্দোলন–এর ২০২৬–২০২৭ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন। নবঘোষিত কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন কিশোরগঞ্জের কৃতি সন্তান মোবারক হোসেন সুমন।

কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর গ্রামের বাসিন্দা মোবারক হোসেন সুমন। তাঁর পিতা মরহুম আব্দুল মান্নান মাস্টার এবং মাতা সুফিয়া মান্নান। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

নিজ উদ্যোগে এলাকায় বিভিন্ন সেবামূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তিনি একজন নিবেদিত সমাজসেবক হিসেবে পরিচিতি পেয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত সুফিয়া মান্নান ফাউন্ডেশন স্থানীয় যুবসমাজের উন্নয়ন, মাদকবিরোধী সচেতনতা এবং সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনটি তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় নানা উদ্যোগ গ্রহণ করে আসছে। এছাড়া বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতাও প্রদান করছে প্রতিষ্ঠানটি।

স্থানীয় সচেতন মহলের অভিমত, কেন্দ্রীয় কমিটিতে তাঁর অন্তর্ভুক্তি কিশোরগঞ্জবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর অভিজ্ঞতা, সততা ও নেতৃত্বগুণ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ আগামী দুই বছর সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নিরাপদ সড়ক আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের কৃতি সন্তান মোবারক হোসেন সুমন

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ নিরাপদ সড়ক আন্দোলন–এর ২০২৬–২০২৭ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন। নবঘোষিত কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন কিশোরগঞ্জের কৃতি সন্তান মোবারক হোসেন সুমন।

কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর গ্রামের বাসিন্দা মোবারক হোসেন সুমন। তাঁর পিতা মরহুম আব্দুল মান্নান মাস্টার এবং মাতা সুফিয়া মান্নান। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

নিজ উদ্যোগে এলাকায় বিভিন্ন সেবামূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তিনি একজন নিবেদিত সমাজসেবক হিসেবে পরিচিতি পেয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত সুফিয়া মান্নান ফাউন্ডেশন স্থানীয় যুবসমাজের উন্নয়ন, মাদকবিরোধী সচেতনতা এবং সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনটি তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় নানা উদ্যোগ গ্রহণ করে আসছে। এছাড়া বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতাও প্রদান করছে প্রতিষ্ঠানটি।

স্থানীয় সচেতন মহলের অভিমত, কেন্দ্রীয় কমিটিতে তাঁর অন্তর্ভুক্তি কিশোরগঞ্জবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর অভিজ্ঞতা, সততা ও নেতৃত্বগুণ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ আগামী দুই বছর সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ