ফরিদপুরবাসীর জন্য এক গর্বের মুহূর্ত। ফরিদপুর–২ (সালথা–নগরকান্দা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেছেন।
সদ্য গঠিত নতুন মন্ত্রিসভায় তাঁকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব প্রদান করায় ফরিদপুরসহ দক্ষিণবঙ্গজুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনে তাঁর এই অর্জনকে ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ বলে মনে করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ।
স্থানীয় নেতারা বলেন, শামা ওবায়েদ ইসলামের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি পুরো ফরিদপুর জেলার মানুষের জন্য এক অনন্য সম্মান ও অনুপ্রেরণা। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাহসিকতা ও নিষ্ঠার মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে নিজেকে যোগ্য নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্বপ্রাপ্তি দেশের কূটনৈতিক অঙ্গনে নতুন গতি আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
ফরিদপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শামা ওবায়েদ ইসলামকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে। তারা বলেন, “ফরিদপুর আজ গর্বিত, দক্ষিণবঙ্গ আজ উজ্জ্বল। একজন দক্ষ ও সাহসী নারী নেতৃত্ব দেশের পররাষ্ট্রনীতিতে নতুন মাত্রা যোগ করবেন—এটাই আমাদের বিশ্বাস।”
এ সময় তাঁকে শুভেচ্ছা জানিয়ে স্থানীয় জনগণ বলেন, ইনশাআল্লাহ তাঁর হাত ধরেই বাংলাদেশ বিশ্ব দরবারে আরও মর্যাদাশীল অবস্থানে পৌঁছাবে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন