মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে আয়োজিত “অমর একুশে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ (সিজন–২)”–এর ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ১৭ ফেব্রুয়ারি দুপুর ১২টায় শুরু হওয়া এ ফাইনালে অংশ নেয় শহীদ জব্বার একাদশ ও শহীদ শফিউর একাদশ। টানটান উত্তেজনার মধ্য দিয়ে ম্যাচটি শেষ হলে পরে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
টুর্নামেন্টটির প্রধান স্পন্সর ছিল সুফিয়া-মান্নান ফাউন্ডেশন। আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ফাউন্ডেশনটি ধারাবাহিকভাবে বিভিন্ন ক্রীড়া ও সামাজিক উদ্যোগে সহযোগিতা দিয়ে আসছে।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ মজিবর রহমান, অধ্যক্ষ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ সাইফুল ইসলাম, পরিচালক (ভারপ্রাপ্ত); ডা. এস. কে. এম নাজমুল হাসান, বিভাগীয় প্রধান (হেপাটোলজি); ডা. মীর নুর উস সাদ (সৈকত), বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন; ডা. মোঃ নাছিরুজ্জামান সেলিম, সহকারী পরিচালক; এবং মোঃ মোবারক হোসেন সুমন, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব হুমায়ুন কবীর মিল্লাতি, পরিচালক, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন মাদ্রাসা ও এতিমখানা; মোঃ আশিকুর রহমান তানভীর, নির্বাহী অফিসার, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন; এবং জনাব আল রাবি, জেনারেল ম্যানেজার, ঝংকার আইটি। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আনোয়ার পাশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মোঃ একরাম আহসান (জুয়েল), উপাধ্যক্ষ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ কবির শাহ, সভাপতি, আউটসোর্সিং শসৈনইমেকহা শাখা, কিশোরগঞ্জ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভাষা আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও ক্রীড়াচর্চার মনোভাব আরও জোরদার করবে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন